ভারতের বাকস্বাধীনতা আক্রান্ত, বিদেশের মাটি থেকে কেন্দ্র সরকারকে তুলোধনা রাহুলের

developer

ওয়েব ব্যুরো, ১৩ অক্টোবরঃ বিদেশের মাটি থেকে জাতীয় কংগ্রেসের পরিচিত মুখ রাহুল গান্ধীর করা মন্তব্যের জেরে চড়ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। চিলির বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বর্ষীয়ান কংগ্রেস নেতা দেশের দেশের সামগ্রিক জাতিভেদ প্রথা ও শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বললেও, ব্যাপকভাবে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বাকস্বাধীনতা খর্ব করা নিয়ে। তার স্পষ্ট অভিযোগ যে, ‘ভারতে স্বাধীন চিন্তাভাবনা মারাত্মকভাবে আক্রান্ত। এদিকে তার এই মন্তব্য নিয়ে বিজেপি তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করে, রাহুল গান্ধি ফের বিদেশের মাটিতে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।

 

 

 

দেশের সামাজিক কাঠামো নিয়ে রাহুল গান্ধী বলেন, ভারতের সমাজ ব্যবস্থা উচ্চবর্ণের দ্বারা প্রভাবিত, যেখানে প্রায় ৯০ শতাংশ জনসংখ্যা মধ্য ও নিম্নবর্ণের। তাঁর অভিযোগ, “তাঁদের ইতিহাস, ঐতিহ্য এবং চিন্তাভাবনাকে শিক্ষাব্যবস্থায় জায়গা দেওয়া হয়নি। আমাদের শিক্ষাব্যবস্থা উচ্চবর্ণের জন্য।”

 

 

 

 

 

তিনি আরও বলেন, “গত দশ বছরে ভারতের শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈজ্ঞানিক চেতনা ধ্বংস করা হয়েছে, কারণ বর্তমান সরকার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী নয়। এটিকে সংশোধন করতে হবে এবং আমি তা করতে চাই।”

 

 

 

প্রসঙ্গত, এদিন ইউনিভার্সিটি অফ চিলির ছাত্র-ছাত্রীদের সাথে কথাবার্তায়, ভারতীয় শিক্ষাব্যবস্থা নিয়ে কী পদক্ষেপ নিতে চান, এমন প্রশ্নের উত্তরে এক পড়ুয়াকে রাহুল গান্ধি বলেন, “অমৃতার মধ্যে যে কৌতূহল রয়েছে, আমি ভারতের শিক্ষাব্যবস্থায় তা রক্ষা করতে চাই। নিশ্চিত করতে চাই যে, সে যেন কোনরকম বাধা ছাড়াই প্রশ্ন করতে পারে, বিষয় উত্থাপন করতে পারে এবং মুক্তভাবে চিন্তা করতে পারে। এটাই হবে মূল ভাবনা।”

Share This Article
Leave a comment