ওয়েব নিউজ, ২০ জানুয়ারীঃ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে তাপমাত্রা, তবে পুরোপুরিভাবে শীত বিদায় নেয়নি। তবে কনকনে ঠান্ডা না থাকলেও শীতের আমেজ বজায় থাকবে। জানুয়ারিতে সেভাবে বিদায় না নিলেও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই বিদায়মুখি হবে শীতের আমেজ।
এদিকে, মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। যার জন্য দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় কনকনে ঠান্ডা রয়েছে এখনও। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা বৃদ্ধির সম্ভাবনা নেই এখন। ফলে শীতের আমেজ থাকবে।